Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী : এটিএম আজাহারুল ইসলাম

BN DESK
27 December 2025, 10:22 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকারসহ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম।

আগামী নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে ব্যাপারে সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে যেন ভয়ভীতি না থাকে। সকল দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল ও উদার হতে হবে।

নির্বাচনি প্রচার-প্রচারণায় সকল দল যেন সমান সুযোগ পায়- সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান করছি। গতকাল শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এটিএম আজাহারুল ইসলাম রংপুর-২ আসনে (তারাগঞ্জ-বদরগঞ্জ) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা আমির মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, বদরগঞ্জ পৌর শাখার আমির মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী : এটিএম আজাহারুল ইসলাম

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার