Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে দুদকের অনুমতি লাগবে না

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে সরকারের অনুমতি ছাড়া বিচারক ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে পারবে। দুদক অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় এমনটা বলা হয়েছে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে, দুদক আইন-২০০৪ এর ৩২(ক) ধারা বাতিল করা হবে। এই ধারায় বলা হয়েছিল, বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার আগে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুসরণ বাধ্যতামূলক।

ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুযায়ী, বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো আদালত তা গ্রহণ করতে পারবে না।

এই অধ্যাদেশে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ প্রতিফলিত হয়েছে। প্রতিবেদনটি গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে দুদকের অনুমতি লাগবে না

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার