Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সরকারি প্রেসে ব্যালট ছাপানোর দাবি বিএনপির

BN DESK
05 December 2025, 11:16 AM পড়তে ১ মিনিট

আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি প্রেসে (বিজি প্রেস) ব্যালট ছাপানোর দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আমরা বলেছিলাম, কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে যেন ব্যালট ছাপানো না হয়। ইসি এই বিষয়ে দলটিকে আশ্বস্ত করে জানিয়েছে যে, তারা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে ব্যালট পেপার মুদ্রণের দায়িত্ব দেবে না।


ব্যালট পেপার ছাপানোর বিষয়ে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সাধারণত সরকারি প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার ছাপা হলেও, এবার এর বাইরেও ছাপানোর আলোচনার কথা শোনা গিয়েছিল।


রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সরকারি প্রেসে ব্যালট ছাপানোর দাবি বিএনপির

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার