Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সহজ ডটকমের সঙ্গে রেলওয়ের চুক্তি বাতিল চেয়ে রিট

BN DESK
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের টিকিট বিক্রির চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী এই রিট দায়ের করেন। সেই সঙ্গে চুক্তির শর্তাবলি জনসম্মুখে প্রকাশের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের করা ‘প্রশ্নবিদ্ধ’ চুক্তি বাতিল চেয়ে রেলপথ সচিব, আইন সচিব, পরিকল্পনা সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) এবং সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ বলা হয়, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে যথোপযুক্ত পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে।

মিয়াজী আলমগীর আলম চৌধুরী বলেন, রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটটি ভার্চুয়াল গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ হিট দিয়ে ভরে যায় এবং জনপ্রিয় গন্তব্যস্থলে যাওয়া বেশিরভাগ ট্রেনের টিকিট তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়, যার ফলে টিকিট মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এবং অসংখ্য আগ্রহী যাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। সম্পূর্ণ ই-টিকিট ব্যবস্থা আরোপের মাধ্যমে জনগণের চলাচলের ওপর অযথা শর্ত ও ভোগান্তি আরোপ করা হয়েছে। যা ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের লঙ্ঘন। এ বিষয়ে সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক ‘দুই মিনিটে টিকিট শেষ, এটা কোনো সিস্টেম হতে পারে না’ বলে মন্তব্য করেছেন।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখের প্রশ্নবিদ্ধ চুক্তিটি স্থগিত করা এবং বাংলাদেশ রেলওয়ের সম্পূর্ণ ই-টিকিট ক্রয় ব্যবস্থা বাতিল করতে বলা হয়েছে। এ ছাড়া রেলওয়ের নিজস্ব ক্ষমতা অনুসারে ম্যানুয়াল টিকিটিং ব্যবস্থাসহ আনুপাতিক ই-টিকিট ক্রয় ব্যবস্থা পুনরায় চালু করতেও বলা হয়েছে নোটিশে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থ হাইকোর্ট বিভাগের কাছে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সহজ ডটকমের সঙ্গে রেলওয়ের চুক্তি বাতিল চেয়ে রিট

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার