Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল

BN DESK
24 November 2025, 04:18 PM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়েজিত এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। এর প্রমাণ, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। মির্জা ফখরুল বলেন, সব কিছুই নির্ভর করে রাষ্ট্রকাঠামো কেমন আছে এর ওপর। সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে আসবে, সন্দেহ রয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব।

অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময়ের আয়োজন করে বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার