Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাংবাদিক ইলিয়াসের দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টও সরিয়ে দিলো মেটা

BN DESK
21 December 2025, 12:52 AM পড়তে ১ মিনিট

সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন-এর আরও একটি ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে মেটা। শুক্রবার রাতে তার প্রায় ২২ লাখ অনুসারী থাকা ভেরিফায়েড পেজটি রিমুভ করা হয়। একদিনের ব্যবধানে ইলিয়াসের দুটি ফেসবুক পেজই মুছে গেল।

এর আগে ২০ লাখের বেশি ফলোয়ার থাকা একটি ভেরিফায়েড পেজ রিমুভ হয়। পরে তিনি ৮ লাখের বেশি অনুসারী থাকা আরেকটি পেজ ব্যবহার শুরু করলেও সেটিও ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দেয়। বর্তমানে পেজ দুটি সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না।

১৮ ডিসেম্বর রাতে প্রথম আলোডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের সময় ইলিয়াস হোসেনের এসব পেজ থেকে ধারাবাহিকভাবে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপরই মেটা একদিনের ব্যবধানে দুটি পেজ রিমুভ করে।

উল্লেখ্য, সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের স্পষ্ট লঙ্ঘন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সাংবাদিক ইলিয়াসের দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টও সরিয়ে দিলো মেটা

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার