Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাকিবের বাংলাদেশে খেলার সম্ভাবনা নেই: আসিফ আকবর

BN DESK
15 November 2025, 06:35 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি সাকিব আল হাসান। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। শেষ দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে আবার তার খেলার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। তার মতে, সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।

 

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি।

দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।’

তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি সে অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল।’

তবে সমালোচনার পরও ক্রিকেটার সাকিবকে নিয়ে আসিফ আকবরের শ্রদ্ধা কমেনি। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আমি এটা আবারও বলছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

সাকিবের বাংলাদেশে খেলার সম্ভাবনা নেই: আসিফ আকবর

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার