Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির

BN DESK
01 January 2026, 07:28 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  বিপিএলের ম্যাচে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসকে মাত্র ৬ রানে হারিয়েছে। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ আমির। স্পেলে তিনি একটি মেইডেন ওভারও করলেন, যা তাকে টি-টোয়েন্টিতে একটি নতুন রেকর্ড এনে দিল।

সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বল করা আমির নতুন বলের আস্থার প্রতিদান দিলেন। তার প্রথম ওভারে ঢাকার ওপেনাররা—সাইফ হাসান ও জোবায়েদ আকবারি—কোনো রান করতে পারেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমিরের ২৮তম মেইডেন ওভার। এখন পর্যন্ত এই ফরম্যাটে আমিরের চেয়ে বেশি মেইডেন করেছে কেবল ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন, যিনি ৩৩টি মেইডেন ওভার করেছেন।

 

এদিনের পারফরম্যান্সের মাধ্যমে আমির বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। সাকিবের মোট ২৭টি মেইডেন ওভার রয়েছে। এখন টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় সাকিবের অবস্থান তৃতীয় স্থানে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার