Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাগরে লঘুচাপ, রাজধানীতে ভারি বৃষ্টি

BN DESK
17 October 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকাসহ উপকূলীয় জেলাগুলোতে গতকাল থেকে ভারি থেকে অতিভারি বর্ষণ হচ্ছে। এদিকে সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি গণমাধ্যমকে জানান, এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই। তবে ২৪ তারিখ যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এতে বৃষ্টি বাড়বে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে। তিনি বলেন, ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে রোববার দিবাগত রাত ১২ থেকে ভোর ৬ টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে ভোর থেকে টানা কয়েক ঘণ্টার লাগাতার ভারি বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে করে কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সাগরে লঘুচাপ, রাজধানীতে ভারি বৃষ্টি

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার