Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ওষুধ জব্দ

BN DESK
09 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এর ভিত্তিতে গত গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ওষুধ জব্দ

B
BN DESK | 20 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার