Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের নামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সামাদ আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ ডিআইও-১ হাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত সামাদ আলী সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ জানায়, টিআরসি নিয়োগ ২০২৫ পরীক্ষার লিখিত অংশ শেষে সামাদ আলী বিভিন্ন প্রার্থীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা থানাধীন সংগীতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করার পর তাকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের আদালতে তোলা হয়। পরে মোবাইল কোর্ট দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার