Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

BN DESK
25 December 2025, 07:02 PM পড়তে ১ মিনিট

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ন্ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন ধুলিহর সানাপাড়ার ইমান আলীর ছেলে রহমত আলী (৪৩), ফয়েজ আলীর ছেলে আশিকুজ্জামান (২৫) এবং জিহাদ আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান জানান, নেহালপুর এলাকার হাজীখালী গেট থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করছিল আসামিরা। পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তাকে হুমকি দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ট্রলি ও আসামি কিসমত আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

এ সংবাদ পেয়ে অন্যান্য আসামিরা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং আটককৃত আসামি ও ট্রলি ছিনিয়ে নেয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার