Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

BN DESK
13 January 2026, 07:06 PM পড়তে ১ মিনিট

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান রানা নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন সংলগ্ন একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহত নাজমুল হাসান রানা (৩২) উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল হাসান রানা উপজেলার জাতপুর থেকে মোটরসাইকেলে যোগে তালা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন একটি কালভার্ট এর কাছে পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল হাসান রানা গুরুতর আহত‌ হন । স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: সাতক্ষীরা তালা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার