Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

BN DESK
01 February 2026, 01:32 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আজিজুল হাকিমের ফিফটি ও ইকবাল হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৭৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ।

হারারেতে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৫৩ রান। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয় ১৭৯ রানে। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রান করেন আজিজুল হাকিম, ৪৭ রান আসে রিজান হোসেনের ব্যাট থেকে। শেষ দিকে আল ফাহাদের ঝড়ো ২৩ রানে দলীয় সংগ্রহ আড়াইশ ছাড়ায়।

বল হাতে ম্যাচের নায়ক ইকবাল হোসেন। মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।

এর আগে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। ২০২০ সালের শিরোপার পর টানা তিন আসরে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হলো যুব দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার