Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

BN DESK
18 November 2025, 11:25 AM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। মিছিলটি কামালপুরের দিকে গেলে ২০-২৫ জনের একটি দল হঠাৎ হামলা চালায়।
হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালা, চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে আবদুল হামিদের কোনো স্বজন না থাকায় কেউ আহত হয়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির একটি আনন্দ মিছিল শেষে হামলার এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার