Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাভারের শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিক সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে শ্রীলঙ্কার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে তার সহকর্মী ও বন্ধুরা তাকে মোবাইলে একাধিকবার ফোন করেন। তিনি ফোনটি রিসিভ না করার কারণে সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে গিয়ে তারা দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ সুরতহাল করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

সাভারের শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার