Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট : রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা

BN DESK
06 December 2025, 06:30 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। কেননা প্রফেসর ড. ইউনূস বলেছেন, সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। আমরা চাই, ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে। তিনি আরও বলেন, দু’টো সেক্টরে বেশি গুরুত্ব দেওয়া দরকার। একটা শিক্ষা ও স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা পারছি না। আমরা চেষ্টা করছি। ডাক্তার, নার্সের সমস্যা নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি পরের সরকার তা ধরে রাখবে। 

তিনি আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদ। এর আগে উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর শিরোনামে একটা ভিডিও চিত্র দেখানো হয়। 

আলু রপ্তানি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আলু রপ্তানির বিষয়টি নিয়ে আমরা ভাবছি। তবে এটা সহজ নয়। কেননা পৃথিবীতে দুই-একটা দেশ নিয়মিত আলু আমদানি করে। তবে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ আলু আমদানি করে থাকে। তাছাড়া আমদানি করে না। মানবসম্পদ রপ্তানির বিষয়ে তিনি বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে, না হলে বেতন কম। আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না, যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। নার্সের মাধ্যমে বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ করে জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দফতরকে উদ্যোগ নেওয়ার কথা বলেন। 
প্রাণিসম্পদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে অনেক ছোট গরু মানে দেশি গরু পালন করা হয়। যে গরুর মাংস খুবেই সুস্বাদু হয়। এই গরুর মাংসের বাজার ভালো। এই বিষেয় প্রাণিসম্পদ উদ্যোগ নিতে পারে। কেননা এসব গরুর মাংসের চাহিদা ঢাকাতেও বেশি। এদিকে, চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট : রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার