Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সারাদেশে গ্রেফতার ১৬৪৯ জন, আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

BN DESK
18 November 2025, 04:55 PM পড়তে ১ মিনিট

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেল।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। এই রায় ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। সারা দেশে যানবাহনে আগুন দেওয়া সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সারাদেশে গ্রেফতার ১৬৪৯ জন, আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার