Logo
ট্রেন্ডিং: খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে বেগম জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন নয়াপল্টন ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের দলের জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে তারেক রহমান

সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: শিবির সভাপতি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপিসহ শীর্ষ পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তবে বিজয় মিছিল না করতে সারাদেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।বুধবার সকালে ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ওই পোস্টে শিবির সভাপতি জাহিদুল লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।’ তিনি আরও লিখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: শিবির সভাপতি

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার