Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

BN DESK
26 November 2025, 05:51 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক। তারা হলেন— রাজ্জাক ও করিম।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬নম্বর ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুর রহমানের তত্ত্বাবধানে ১২ থেকে ১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজের সময় বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হলেও হঠাৎ করে লাইন চালু হয়ে যায়। এতে নজরুলসহ তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। গুরুতর আহত রাজ্জাক ও করিমকে স্থানীয়রা দ্রুত খানপুর ৩'শ শয্যা হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নজরুল নামে একজন শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার