Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরিজ বাঁচাতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

BN DESK
29 November 2025, 06:30 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে এসে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে লিটন-হৃদয়-জাকেররা। সফরকারীদের কাছে হেরেছে ৩৯ রানে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ সাগরিকায় মাঠে নেমেছে দুই দল। সিরিজ জয় করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন ম্যাচে টসে হেরে বোলিংয়ে টাইগাররা। 

আইরিশদের বিপক্ষ সিরিজ বাচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান,নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

আয়ারল্যান্ডের একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

সিরিজ বাঁচাতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার