Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরিজ বাঁচাতে ১৯১ রান দরকার বাংলাদেশের

BN DESK
06 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

বাঁচামরার ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে। এমন ম্যাচে আবুধাবিতে টসে হেরে বোলিংয়ে পায় মেহেদী হাসান মিরাজের দল। আগে ফিল্ডিং করতে নেমে টাইগারদের দারুণ বোলিংয়ে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানরা। অর্থাৎ সিরিজ বাঁচাতে বাংলাদেশকে করতে হবে ১৯১।

দিনের শুরুতে মারমুখী মেজাজে ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে তাকে থামিয়ে দেন পেসার তানজিম হাসান সাকিব। ইনিংসের ৫ম ওভারে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি, ১১ বলে ১১ রান করেন গুরবাজ।

এরপর আক্রমণে আসেন স্পিনার তানভীর ইসলাম। নিজের প্রথম ওভারেই ফেরান সেদিকউল্লাহ আতালকে। তিনি করেন ৮ রান। এরপর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রহমত শাহ। রান নিতে গিয়ে ব্যথা পান তিনি, মাঠে চিকিৎসা নিয়েও ফিরতে পারেননি।

এরপর দ্রুত উইকেট হারায় আফগানরা। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে রিশাদ হোসেন ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে, যিনি রানের খাতা না খুলেই আউট হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

সিরিজ বাঁচাতে ১৯১ রান দরকার বাংলাদেশের

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার