Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিলভার জুবিলী উদযাপন উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় বিভিন্ন অফার

BN DESK
28 October 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

এমিরেটস এয়ারলাইন এবং ফ্লাইদুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সদস্যদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত স্কাইওয়ার্ডস সদস্যরা বোনাস মাইল (পয়েন্ট) অর্জন, বিভিন্ন সারপ্রাইজ এবং ২৫ মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল এর র‌্যাফেল ড্র’তে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ উপলক্ষ্যে এমিরেটস তাদের একটি উড়োজাহাজকে বিশেষ ‘২৫ বছর’ লিভেরীতে সজ্জিত করবে। বিশেষ এই উড়োজাহাজটি আগামী মাসগুলোতে বিশ্বের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।

২৫ মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল প্রোগ্রামের অধীনে সদস্যরা বিশেষ র‌্যাফেল ড্র’তে অংশগ্রহণ করে ১ লক্ষ অথবা ২.৫ লক্ষ মাইল অর্জন করতে পারবেন, তবে ভাগ্যবান বিজয়ী পাবেন ১ মিলিয়ন মাইল। এজন্য স্কাইওয়ার্ডস সদস্যদের এমিরেটস, ফ্লাইদুবাই অথবা অংশগ্রহণকারী পার্টনারদের সেবা ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

সদস্যরা তাদের স্কাইওয়ার্ডস মাইল অর্জনের ক্ষেত্রে ৫০ শতাংশ বোনাস মাইল পাবেন যদি তারা এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ে বুকিং করেন। অন্যান্য পার্টনার এয়ারলাইনে বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ বোনাস পাওয়া যাবে। তবে, সংযুক্ত আরব আমিরাতে পার্টনারদের আউটলেটে শপিং, ডাইনিং এবং অবকাশ যাপনের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। এমিরেটস স্কাইওয়ার্ডস ক্রেডিট কার্ড ব্যবহার করে এমিরেটস স্কাইওয়ার্ডস হোটেলগুলোতে বুকিং করেও এই সুবিধা পাবেন সদস্যরা।

অক্টোবরের প্রথম দিক থেকেই দুবাই থেকে বা দুবাইয়ে ভ্রমণকারী স্কাইওয়ার্ডস সদস্যরা বিভিন্ন ইন্টারেক্টিভ কুইজে অংশগ্রহণ করে স্কাইওয়ার্ডস মাইল অর্জনের পাশাপাশি সৌজন্যমূলক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার এবং দুবাই ডিউটি ফ্রি ভাউচার পাবেন। দুবাইয়ের টার্মিনাল ২ এবং ৩ এ ফ্রি আইসক্রিম অফারও থাকবে স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য।

স্কাইওয়ার্ডসের পুরনো সদস্যদের জন্য থাকছে বিভিন্ন সারপ্রাইজ অফার যেমন, টিআর আপগ্রেড, কেবিন আপগ্রেড ও লোভনীয় গুডি।

বর্তমানে সারাবিশ্বে এমিরেটসের সদস্য সংখ্যা প্রায় ৩৭ মিলিয়নেরও অধিক, যার মধ্যে বাংলাদেশে ১ লক্ষেরও বেশি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

সিলভার জুবিলী উদযাপন উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় বিভিন্ন অফার

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার