Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিলেটে পৌঁছে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান 

BN DESK
25 December 2025, 11:34 AM পড়তে ১ মিনিট

যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সিলেট পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে! পোস্টে তারেক রহমান দুটি ছবিও যুক্ত করেন। একটিতে তাকে উড়োজাহাজের ভেতরে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। অন্য ছবিটিতে তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী। জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সিলেটে পৌঁছে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান 

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার