Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

BN DESK
12 December 2025, 12:35 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ককম্বোডিয়া সীমান্তে প্রায় এক সপ্তাহের নতুন সংঘর্ষের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এর ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

শুক্রবার রাজকীয় ডিক্রিতে অনুতিন জানান, প্রাণঘাতী সীমান্ত উত্তেজনা ও অন্যান্য রাজনৈতিক সংকট তার সংখ্যালঘু সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। সংসদ ভেঙে দেওয়াই যথাযথ সমাধান, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উপায়।

ব্যবসায়ী-রাজনীতিক অনুতিন ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, জানুয়ারির শেষের মধ্যে সংসদ ভেঙে দেবেন। তবে অনাস্থা ভোটের মুখে পড়ে তিনি এর আগেই নির্বাচন আহ্বান করলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার