Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

BN DESK
14 December 2025, 10:40 AM পড়তে ১ মিনিট

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালনকালে বীর শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ জাতির জন্য গৌরবের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

ড. ইউনূস আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরকার এই দুঃসময়ে শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার