Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে নৌকাসহ ৩ জেলে আটক

BN DESK
21 January 2026, 09:56 PM পড়তে ১ মিনিট

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের চরের খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানার ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুলর গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে নাজিরুল গাজী (২৪)।

সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক জানান, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন, ১৯২৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে নৌকাসহ ৩ জেলে আটক

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার