Logo
ট্রেন্ডিং: প্রচারণার সময় যেসব চ্যালেঞ্জ দেখছেন তাসনিম জারা জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবে ‘বাংলাদেশ’ দলের হয়ে খেললেন সাকিব সিরাজগঞ্জের ১২ কারাবন্দি ভোট দেবেন

সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ ট্যুরিস্টের মরদেহ উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক
25 October 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ ট্যুরিস্টের মরদেহ উদ্ধার

সুন্দরবনের কচিখালী এলাকায় নদীতে গোসল করার সময় নিখোঁজ হওয়া এক ট্যুরিস্টের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

নিখোঁজের একদিন পর গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় নদীতে গোসল করার সময় এক পর্যটক নিখোঁজ হন।

নিখোঁজের বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করে।

খবর পাওয়ার পরপরই কচিখালী কোস্ট গার্ড আউটপোস্ট থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
অবশেষে, ঘটনার একদিন পর রোববার বিকালে নিখোঁজ ট্যুরিস্টের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা।

উদ্ধার হওয়া মরদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ ট্যুরিস্টের মরদেহ উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার