Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুন্দরবনে নিখোঁজ প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

সুন্দরবনে কোস্টগার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার হয়েছে। 

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে যাত্রা শুরু করেন। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করেন।

 
‘এরপর কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল বোটে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটক রিয়ানার অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ (সোমবার) সকাল ৭টায় কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।’

উদ্ধারের পর মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান সিয়াম-উল-হক।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সুন্দরবনে নিখোঁজ প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার