Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

BN DESK
24 October 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কৈখালী স্টেশনের আওতাধীন সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরাহলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীর রবিউল ইসলাম, আব্দুল কাদের, একই এলাকার আশিকুর রহমান, মোস্তফা গাজী ও আবুল বাশার। 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবনের টহল টিমের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন সুন্দরবনের রায়মঙ্গল নদীর অভয়ারণ্য এলাকা কাচিকাটা খালে কয়েকজন জেলে মাছ ধরছেন। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করা হয়। তাদের থেকে ৩০ কেজি সাদা মাছসহ ৩টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার