Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুন্দরবন থেকে সাত নৌকাসহ ৫ জেলে আটক

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
সুন্দরবন থেকে সাত নৌকাসহ ৫ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্যে প্রবেশের অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রায়মঙ্গল নদীর বাওনে নোটাবেকীর অভয়ারণ্য থেকে তাদের আটক করা হয়।

ডেপুটি রেঞ্জার আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে সাতটি ডিঙি নৌকা ও সাদা মাছসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের আশরাফ গাজীর ছেলে আজিবর গাজী (৪৬), মৃত রশিদ সরদারের ছেলে রফিকুল সরদার (৩৮), কালিঞ্চি গ্রামের মৃত মোরশেদ শেখের ছেলে রেজাউল (৪৩), আজিজুল গাজীর ছেলে জাহিদুল (২২) ও গোলাখালীর মৃত সুশীল মণ্ডলের ছেলে দুখে মণ্ডল (৪০)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, এসব জেলেরা বনবিভাগের অনুমতি নিয়ে মাছ শিকারের জন্য সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু ভেতরে প্রবেশের পর তারা সংরক্ষিত অভয়ারণ্য ঢুকে মাছ শিকার করছিলেন। সবাইকে আটকের পর বন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সুন্দরবন থেকে সাত নৌকাসহ ৫ জেলে আটক

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার