Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান

BN DESK
23 November 2025, 07:56 PM পড়তে ১ মিনিট

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (২৩ নভেম্বর) সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা পদান অনুষ্ঠান তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে এদিন ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন। একই সঙ্গে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনক অসামান্য সেবাপদক এবং ৩৮ সেনাসদস্যকে বিশিষ্ট সেবাপদক দেয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার