Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুস্বাদু তাওয়া চিকেন পোলাও রেসিপি

BN DESK
24 January 2026, 06:16 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : পোলাও-এর স্বাদ সবসময়ই সবাইকে লোভনীয় লাগে। বিশেষত তাওয়া চিকেন পোলাও—একটি ওয়ান-পট ডিশ, যা অল্প সময়ে অতিথি আপ্যায়ন বা পরিবারের জন্য তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপকরণ, বাসমতি চাল – ২০০ গ্রাম, গ্রাম চিকেন – ২৫০ গ্রাম, লবণ – স্বাদমতো, হলুদ গুঁড়া – ১ চা চামচ, ধনেপাতা কুচি – ২ চা চামচ, টক দই – ২ চা চামচ, গরম মসলা গুঁড়া – ২ চা চামচ, জিরা গুঁড়া – ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, গরম পানি – ১/৪ কাপ, পেঁয়াজ কুচি – ২টি, আদা-রসুন বাটা – ২ চা চামচ, টমেটো কুচি – ১টি, তেল – ১০০ গ্রাম, আস্ত জিরা – ১/২ চা চামচ, চিনি – ১ চা চামচ, কেওড়া জল – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী চিকেনের সঙ্গে লবণ, হলুদ এবং টক দই মেশিয়ে ৩–৪ ঘণ্টা ম্যারিনেট করতে রাখুন।

চাল প্রস্তুতি, বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিন। লবণ দিয়ে ৭০% সেদ্ধ করুন এবং পানি ঝরিয়ে রাখুন। ভাজা মসলা তৈরি তেলে আস্ত জিরা ফোড়ন দিন। কুচি পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে হালকা ভাজুন। এরপর লবণ, হলুদ, মরিচ, গরম মসলা, ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন।

কুচি টমেটো দিয়ে মসলা ভাজা হলে চিকেন মেশান এবং ৫–৭ মিনিট কষিয়ে নিন।

চাল ও পানি যোগ করা, গরম পানি এবং ধনেপাতা দিয়ে মিশিয়ে দিন। চাল দিয়ে রান্না করুন যতক্ষণ না পানি পুরোপুরি শুকিয়ে যায়।

শেষ ধাপ: চিনি ও কেওড়া জল মেশান। ভাত ও মশলাযুক্ত চিকেন ৫ মিনিট আরও রান্না করুন। পরিবেশন: গরম গরম পোলাও পরিবেশন করুন।

এই তাওয়া চিকেন পোলাও অল্প সময়ে তৈরি হয়ে যায় এবং স্বাদে ভরপুর। চাইলে সঙ্গে সালাদ বা রাইতা দিতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সুস্বাদু তাওয়া চিকেন পোলাও রেসিপি

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার