Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, টাকা ও মাদকসহ আটক ৫

BN DESK
22 January 2026, 11:01 PM পড়তে ১ মিনিট

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম থেকে বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল ফোন উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত মাটিয়ালা গ্রামে চারজনের বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ইউপি সদস্য রতন রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৪৫), উজ্জ্বল রাঢ়ী (২৫), একই গ্রামের জামাল হোসেন (৪৮), মো. আলী (৩২) ও এমদাদ হোসেনকে (৫৩) আটক করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জাহিদুল এবং লে. জিসানের নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

সূত্রে আরও জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা,  ১৪৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, ১৫ লাখ টাকার চেক, বিভিন্ন দেশের ১ হাজার টাকা, দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে-জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, টাকা ও মাদকসহ আটক ৫

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার