Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সোনারগাঁয়ে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র ভিকটিম ও তার মেঝো ভাই আক্তার হোসেন ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার একপর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে খোকা গুরুতর আহত হয়ে বাড়িতে মৃত্যুবরণ করেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। ডাব পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর হতে ছুরিকাঘাত করা ব্যক্তি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ের বক্তব্যের জন্য সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খানেক একাধিকবার ফোন করার পরও তিনি কল রিসিভ করেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

সোনারগাঁয়ে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার