Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

BN DESK
19 January 2026, 08:16 AM পড়তে ১ মিনিট

তিন দফা দাবিতে আগামীকাল সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

রোববার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে দিনের কর্মসূচি স্থগিত করা হয়।

অবস্থান কর্মসূচিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার