Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সৌদি আরবে শেখ হাসিনাকে বলে ‌‘কাজ্জাব’ : এ্যানি

BN DESK
28 November 2025, 11:57 PM পড়তে ১ মিনিট

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এখনো সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে প্রশংসা করে। আর শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’। মানে হাসিনা মিথ্যাবাদী। সেই দেশে জিয়াউর রহমান মুসলিম উম্মাহর নেতা হিসেবে পরিচিত। দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন তিনি। 

এ্যানি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি। আমার কপালে গুলি করেছে। আমার বাড়ি ভাঙচুর করেছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করছে। পুলিশ হামলা করেছে। আমার বাড়িতে গিয়ে গ্রেফতার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে। এরপরও আমি মাথানত করি নাই। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক নই।  

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সৌদি আরবে শেখ হাসিনাকে বলে ‌‘কাজ্জাব’ : এ্যানি

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার