Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ 

BN DESK
26 October 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতাদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছেন না। তবে শহরের ভেতরে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়। অবরোধের কারণে সকালে কোথাও কোনো ধরেনর অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন ভোরে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকীদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ 

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার