Logo
ট্রেন্ডিং: গাজায় শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধার করলো ইসরায়েল পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে : ইসি সানাউল্লাহ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে যৌথবাহিনীর মহড়া প্রশাসন পক্ষ নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুরুল হক নুর

স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেছিলেন স্থানীয় এক তরুণীকে। পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সংকটের কারণে সম্প্রতি স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন গত তিন মাস পূর্বে লিটন ফারাজিকে।

দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন। ক্ষোপ আক্ষেপ প্রকাশ করে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়। লিটন ফারাজি একই ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেনের মেয়ে লাভলী বেগমকে বিয়ে করেছিলেন।

এলাকাবাসী জানান, দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে, এক মেয়ে। তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগে থাকত। সেই দ্বন্দ্ব থেকেই বিয়ে বিচ্ছেদের মত ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। বিয়ে বিচ্ছেদের পর ছেলেকে 'পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়াছেন। এলাকাবাসীর সামনে ৪০ কেজি গরুর খাটি দুধ ঢেলে, গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে লিটন ফারাজি বলেন, আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার