Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

ঢাকা মহানগর উত্তর বিএনপির জেষ্ঠ্য সদস্য সাবেক যুগ্ম আহবায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার হাতিরঝিল থানাধীন ৩৬ নং ওয়ার্ডের মোড়ল বাড়ি গলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় এলাকাবাসী পানি, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সমস্যা তুলে ধরেন। মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনার পর আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, জনগণের সমস্যা সমাধানই আমার অঙ্গীকার। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন মাহমুদ শাহিন ও আকরাম হোসেন টুটুল, ৩৬ নং ওয়ার্ড সভাপতি ইমাম উদ্দিন রিপনসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ ও প্রতিশ্রুতি তাদের নতুন করে আশাবাদী করেছে। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার