Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

BN DESK
01 January 2026, 01:47 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের আবহ। তার স্মরণে স্পেনের রাজধানী মাদ্রিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের ইমাম হাফিজ উসমান খান শামীম।

বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মনু, বর্তমান সিনিয়র সহসভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, স্পেন বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া ও ইউনুস আলী। এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপার আহমদ, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও অংশ নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার