Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

BN DESK
29 December 2025, 03:44 PM পড়তে ১ মিনিট

এনসিপি’র রাজনীতিতে যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম। জামায়াতের সঙ্গে জোট ও এনসিপি’র কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের মধ্যে গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। তবে একই দিন তিনি লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম জানান, আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব থাকবে। কিন্তু আমি এনসিপির অংশ হচ্ছি না। তিনি আরও জানান, তাকে জামায়াত-এনসিপি জোটের পক্ষ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি-এ কথা সত্য নয়। তবে ঢাকার কোনো একটি আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের নীতিগত অবস্থান ধরে রাখাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। তিনি লেখেন, এনসিপিকে একটি ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করেও নানা কারণে তা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিকে ‘শীতল যুদ্ধের সময়কাল’ আখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, এই সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।

এদিকে মাহফুজ আলমের এই অবস্থানের মধ্যেই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। রামগঞ্জের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বিষয়টি সংবাদিককে নিশ্চিত করেন। একই আসন থেকে মাহফুজ আলমের ভাই এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার