Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিলেন সাদিক কায়েম

BN DESK
15 December 2025, 11:37 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির ডাক দেন তিনি।

কর্মসূচি বাস্তবায়নে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ছাত্র-জনতাকে স্বতস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানান সাদিক কায়েম। তার ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও (করা হবে)। 

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রসীদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকেই সারাদেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
 
হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিলেন সাদিক কায়েম

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার