Logo
ট্রেন্ডিং: ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত বগুড়ার সোনাতলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার উচ্ছ্বাসে আনন্দে শান্তা-ত্রয়ী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি।

জানা গেছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে বাবরের নামও আসামির তালিকায় যুক্ত হয়।

পরে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার