Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তার দায় সরকারের : খন্দকার মোশাররফ

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানা হবে না। এজন্য সকল দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গতকাল সোমবার রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে বলা হয়, প্রায় এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদে গত ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ থাকে। বিএনপি অভিযোগ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল। 

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তার দায় সরকারের : খন্দকার মোশাররফ

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার