Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসা মানবিক দিক থেকে দেখা উচিত

BN DESK
11 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসা মানবিক দিক থেকে দেখা উচিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত এবং তিনি আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা করছিলেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এজন্য তার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি যতদূর জানি নুরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা আজ সিঙ্গাপুরে হচ্ছে বিষয়টা এমন নয়। অনেক দিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন, কন্টিনিউশনটা (ধারাবাহিকতা) তো আপনার...। আপনি যদি ক্যানসার আক্রান্ত হন উপদেষ্টা হওয়ার পর আবার চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’

‘চিকিৎসার কন্টিনিউশন...এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিলে অনেক ইমপ্লিকেশন্স আছে, আপনারা এটা অবহিত আছেন’ বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসা মানবিক দিক থেকে দেখা উচিত

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার