Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬০, এখনো নিখোঁজ ছয়জন

BN DESK
10 December 2025, 02:22 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কহংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সেখানে আরও একজনের দেহ শনাক্ত হয়েছে। তবে, এখনো ছয়জন নিখোঁজ রয়েছে।

গত মাসের শেষের দিকে বহুতলবিশিষ্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী আবাসিক কমপ্লেক্সের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। 

গত সপ্তাহে কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি শেষে মৃতের সংখ্যা ছিল ১৫৯। তবে ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, পূর্বে গণনায় অন্তর্ভুক্ত একটি দেহাবশেষে আরও একজনের অবশেষ রয়েছে। ফলে মৃতের সংখ্যা এক বৃদ্ধি পায়। এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার জো চৌ।

তিনি আরও জানান, ভবনের চারপাশে ভেঙে পড়া বাঁশের সিঁড়ি ও স্ক্যাফোল্ডিং সরানোর কাজ শেষ হয়েছে। সেখানে একটি সন্দেহজনক মানব অস্থি পাওয়া গেছে, যা পরীক্ষাধীন।

১৬০ জন মৃতের মধ্যে ১২০ জনের পরিচয় ডিএনএ ও আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬০, এখনো নিখোঁজ ছয়জন

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার