Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে: ধর্ম উপদেষ্টা

BN DESK
21 October 2025, 05:00 PM পড়তে ১ মিনিট
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে: ধর্ম উপদেষ্টা

ধর্মডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে।হজ ব্যবস্থাপনায় দুই দেশ এই যে পরিবর্তন এনেছে, তা যে কোনো দেশের জন্য মডেল হতে পারে। তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন। জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ হজ একাডেমি এ সেমিনার আয়োজন করে।

খালিদ হোসেন বলেন, ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। এরূপ সঞ্চয়ের মাধ্যমে হজের খরচ নির্বাহের পদ্ধতি চালু থাকায় স্বল্প আয়ের মানুষও হজে যেতে পারেন।এ দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে সম্পৃক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। এটি দেশের উন্নয়ন-অগ্রগতিকে ত্বরান্বিত করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে: ধর্ম উপদেষ্টা

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার