Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হবিগঞ্জে কসমেটিকস-জিরাসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

BN DESK
29 January 2026, 04:56 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিরা ও মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) ভোরে জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বুধবার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস এবং মশার কয়েল জব্দ করা হয়। তখন একই স্থানে অপর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তা ভর্তি লুকানো অবস্থায় ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

হবিগঞ্জে কসমেটিকস-জিরাসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার