Logo
ট্রেন্ডিং: ইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সহিংস করেছে : আরাগচি তামিমকে বিসিবি পরিচালকের কটাক্ষ, যা বললেন শান্ত মতপার্থক্য থাকলেও সেটি যেন মতবিভেদের পর্যায়ে না যায় : তারেক রহমান ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

হবিগঞ্জে কূপ সংস্কারের পর নতুন গ্যাস মজুতের সন্ধান

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে কূপ সংস্কারের পর নতুন গ্যাস মজুতের সন্ধান

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে নতুন গ্যাস মজুতের সন্ধান মিলেছে। কূপটির সংস্কার (ওয়ার্কওভার) শেষে এ তথ্য জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসজিএফএল সূত্রে জানা যায়, আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমান বাজার দরে (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) কূপটি থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা সম্ভব।

এসজিএফএল সূত্রে জানা গেছে, সংস্থাটির দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে কূপটির ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে এসজিএফএল-এর আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এসব কার্যক্রম সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপন করা হয়। এ প্ল্যান্ট থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

হবিগঞ্জে কূপ সংস্কারের পর নতুন গ্যাস মজুতের সন্ধান

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার